ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় এক পবিারের ৫ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ সকাল

Link Copied!

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজধানী জুরাইনের বাসিন্দা সোহান মিয়া স্ত্রী-সন্তানসহ গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছিলেন। টোল প্লাজার মাওয়ামুখী লেনে একটি বাস পেছন থেকে তাদের প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় তিনিসহ তার শিশুপুত্র ইমি, স্ত্রী অনামিকা আক্তার, শাশুড়ি আমেনা বেগম ও শ্যালিকা অ্যানি আক্তার নিহত হন।

ধাক্কায় প্রাইভেটকারটি ছাড়াও একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহান মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ছুটির দিনে পরিবার নিয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, প্রাইভেটকারটিকে বেপারী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের দুই পাশে যানজট লেগে যায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, পুলিশ বাসটি আটক করেছে। এর ফলে গত ৬ দিনে এক্সপ্রেয়ওয়েতে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত হলেন। এছাড়া আহত হলেন অন্তত ৩০ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো