ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ডিসেম্বর ২০২৪, ৪:৫১ বিকাল

Link Copied!

ময়মনসিংহে ড্রাম ট্রাকের চাপায সিএনজি অটোরিকশা থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা গাছতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬০), তার স্ত্রী বকুল বেগম (৫৫), আব্দুর রাশিদের শ্যালক বিদ্দা মিয়া (৪২) ও বিদ্দা মিয়ার ছেলের বউ লাবনী আক্তার (১৮)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে অসুস্থ এক স্বজনকে দেখতে একটি সিএনজি আটোরিকশায় পাঁচজন নেত্রকোণা যাচ্ছিলেন। পথে আজ সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা গাছতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের সিএনজিকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আহত অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় সঞ্জয় চক্রবর্তী।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো