ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁদপুরের অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ যুবক

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ সকাল

Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় ইকবাল ও শাহাদাত নামে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বদরপুর রাস্তার মাথায় ওয়াপদা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন ও ইকবাল খান। ইকবাল মুলপাড়া কারিগরি কলেজের ছাত্র ছিলেন।

আহতদের স্বজনরা জানান, ইকবাল ও শাহাদাত মোটরসাইকেলে করে একতা বাজার থেকে মুন্সিরহাট যাচ্ছিলেন। পথে বদরপুর রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশায় তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ ঘটনায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। আর শাহাদাতকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ইকবালের লাশ হাসপাতালে রয়েছে। আর শাহাদাতের লাশ ফিরিয়ে আনা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো