ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গোপালগঞ্জে লরির ধাক্কায় ট্রলির হেলপার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৪, ৫:৩৯ বিকাল

Link Copied!

গোপালগঞ্জে তেল বোঝাই ট্যাংক লরির ধাক্কায় বায়েজিদ খান (১৪) নামে এক ট্রলির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রলির চালকসহ ২ জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বায়েজিদ গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মারুফ খানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল হাশেম মজুমদার জানান, ইট-বালি পরিবহনকারী স্যালোমেশিন চালিত একটি ট্রলি গাড়ি ঢাকা-খুলনা মহাসড়ক থেকে গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকার বাইপাস সড়কে নামার সময় খুলনাগামী তেলবাহী একটি ট্যাংক লরি পিছন দিক থেকে ধাক্কা দেয়। ট্রলিটি রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বায়েজিদ নিহত হয়। আহত হয় ট্রলির চালক বিল্লাল ও অপর হেলপার আব্দুল্লাহ। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্যাংক লরিটিকে আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো