ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ডিইপিজেডের শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৪, ১২:২৩ বিকাল

Link Copied!

টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

বুধবার (২৭ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল পুরাতন জোনের প্রধান ফটকের বাইরে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শ্রমিককে পুরাতন ইপিজেডে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন তারা।

শ্রমিকরা বলেন, গত ৪ বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিকের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।

এ সময় তারা ডিপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ইপিজেডের অভ্যন্তরে অন্য কারখানার শ্রমিকদের প্রবেশ করতে দেয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো