ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ নভেম্বর ২০২৪, ৩:৪৯ বিকাল

Link Copied!

মেঘনা সেতুর ওপরে উল্টে যাওয়া পণ্যবাহী ট্রাক সরিয়ে নেয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনেই যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকালে মেঘনা সেতুর ওপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যানজটের সৃষ্টি হয়; যা পরবর্তীতে মহাসড়কটির গজারিয়া অংশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটে আটকা পড়ে অনেক যাত্রী ও পণ্যবাহী যান। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

এ তথ্য নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতাবোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ট্রাক থেকে মালামাল না সরানো পর্যন্ত উল্টো যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছিল না। এরপর এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসন চেষ্টা চলে। পরে সুতা এবং ট্রাকটি সরিয়ে নেয়ার পর যানজট নিরসন সম্ভব হয়। এরপর ওই রুটে ধীরে ধীরে যানজট কমতে থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো