ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুরে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের চাপায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ নভেম্বর ২০২৪, ১:৪৯ বিকাল

Link Copied!

ফরিদপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের চাপায় পথচারী মা ও তাঁর শিশুমেয়ে নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার চারা বটতলা মহল্লায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজেদা বেগম ও আছিয়া আক্তার (৫)। সাজেদা ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা মহল্লার বাসিন্দা ও আকরাম শেখের স্ত্রী।

দুর্ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, গতকাল বিকেলে নগরকান্দার জয়বাংলা মোড় এলাকা থেকে ভাঙ্গার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। অন্যদিকে ঘটনাস্থলে রাস্তা পার হচ্ছিলেন সাজেদা ও মেয়ে আছিয়া। পরে মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সাজেদা। স্থানীয় কয়েকজন আছিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থায় অবনতি হলে গতকাল রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আছিয়ার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহেল বাকী জানান, ‘পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো