ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলশিক্ষিকা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ নভেম্বর ২০২৪, ৩:২১ বিকাল

Link Copied!

নীলফামারী জেলা শহরের পাঁচমাথা মোড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেঘলা আক্তার (৪৫) নামে একজন স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মেঘলা স্থানীয় যাদুরহাট সোনামণি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা। তিনি সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে শিক্ষিকা মেঘলা আক্তার স্বামীর মোটরসাইকেলে নীলফামারী থেকে যাদুরহাট সোনামণি কিন্ডার গার্টেন স্কুলে যাচ্ছিলেন। পথে জেলা শহরের পাঁচমাথা মোড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ জানান, মোটরসাইকেলটি স্পিড ব্রেকারে ধাক্কা দিলে ছিটকে পড়ে মেঘলা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো