ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তানজিল পরিবহনের বাসের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ নভেম্বর ২০২৪, ৪:৫৩ বিকাল

Link Copied!

রাজধানীর বংশাল থানার সামনে তানজিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী আবুল কালাম নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) দুপুর একটা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী তাফসির বলেন, বংশাল থানার সামনে দিয়ে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী তানজিল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

তিনি আরো বলেন, আমরা তার কাছে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আইডি কার্ড দেখতে পাই। সেখানে তার নাম আবুল কালাম লেখা এবং পদবী লেখা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির ঠিকানা জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানা পুলিশকে জানিয়েছি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো