ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুড়িগ্রামে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ নভেম্বর ২০২৪, ২:০২ বিকাল

Link Copied!

কুড়িগ্রামে বাস চাপায় সামছুল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। রোববার (১০ নভেম্বর) সকালে সদর উপজেলায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের নাজিরা মিয়াপাড়ার পচার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেলে থাকা নিহতের বড় ভাই কাশেম (৪০) আহত হয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত ও আহত দুই ভাইয়ের বাড়ি সদরের নাজিরা মিয়া পাড়া এলাকায়। তারা গাছের ব্যবসা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা মিয়া পাড়ার পচার মসজিদ এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘাতক বাসটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, ঘাতক বাসটি থানায় নেয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো