ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রামুতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ নভেম্বর ২০২৪, ৯:২৮ সকাল

Link Copied!

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় রেললাইন পার হতে গিয়ে তাদের মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে যায়। এতে তারা ট্রেনের আঘাতে মারা যান।

এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোনও রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে, স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসীর মত, রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেতো।

স্থানীয় যুবক জসিম উদ্দিন জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনও সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।

রামু থানার ওসি ইমন চৌধুরী মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো