ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বরিশালে বাসচাপায় জামায়াত নেতার মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৪, ১২:৪৬ বিকাল

Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাস চাপায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর নেতা ইউনুস বিশ্বাস নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলে করে বরিশাল থেকে বাউফলের উদ্দেশে যাচ্ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর কিছু দূরে গিয়ে বাসটি রেখে চালক পালিয়ে যায়। বাসটি বর্তমানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।

আগে গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। এরপর গত ২ নভেম্বর একই স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে এক কিশোর পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, গত ৪ দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তিনজনের প্রাণহানি ঘটল, যা ওই এলাকায় সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো