ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ সকাল

Link Copied!

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে সিমেন্ট মিক্সচার ট্রাকের ধাক্কায় এক চালকের সহকারী নিহত হয়েছেন। তিনি সিমেন্ট মিক্সচার ট্রাকের চালকের সহকারী ছিলেন। চালক পালিয়ে যাওয়ায় নিহতের পরিচয় জানা যায়নি।

রোববার (৩ নভেম্বর) রাত ২টার দিকে পৌরশহরের বাসস্ট্যান্ডের চারমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বালুবোঝাই ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে ট্রাক চালক রিবুল হোসেন (৩৩) ও চালকের সহকারী জুয়েল রানাকে (৩০) আটক করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে একটি ট্রাক পঞ্চগড় থেকে বালুবোঝাই করে ফেরার পথে পৌরশহরের বাসস্ট্যান্ড চারমাথা মোড়ের পাশে মহাসড়কে দাঁড়িয়েছিল। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ গামী সিমেন্ট মিক্সচার ট্রাকটি চারমাথা এলাকা অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় সিমেন্ট মিক্সচার ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালকের সহকারী ট্রাকের কেবিনের মধ্যে আটকা পড়েন। পরে খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের লিডার জিয়াউর রহমানের নেতৃত্বে চালকের সহকারীর থেঁতলে যাওয়া মরদেহ উদ্ধার করেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, চালক পালিয়ে যাওয়ায় নিহত ব্যক্তির পরিচয় তৎক্ষণাৎ জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকটি পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। ট্রাক দুইটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো