ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৪, ৪:৪৩ বিকাল

Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার (২০ অক্টোবর) রাত ১১টায় উপজেলার চৌবাড়ি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের হাসান আলীর ছেলে খালিদ হাসান (১৭) ও কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের মফিজুল ইসলামের ছেলে সোহাগ রানা (১৭)। তারা দুজনেই স্থানীয় কলেজের শিক্ষার্থী।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, কামারখন্দের জামতৈল বাজার থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে রবিবার রাত ১১টার দিকে চৌবাড়ি ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ছাত্র নিহত ও অপর একজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হলেও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো