ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১১ বছরে বাংলাদেশে ৬০৯৮০ সড়ক দুর্ঘটনায় নিহত ১০৫৩৩৮

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অক্টোবর ২০২৪, ৪:৩৮ বিকাল

Link Copied!

২০১৪ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ৬০ হাজার ৯৮০টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৫ হাজার ৩৩৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮৪৭ জন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি।

গত ১১ বছরে পরিবহন খাতে ব্যাপক সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে গত এক দশকে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে চরম দুর্নীতি, বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও অব্যবস্থাপনা ছিল। বিশেষ করে ওবায়দুল কাদের মন্ত্রী থাকাকালে পরিবহন খাতে অরাজকতা, অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বহুগুণে বেড়েছে।

ছাত্র ও গণবিক্ষোভের মুখে সরকার পরিবর্তনের পরও সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএর নীতিনির্ধারকরা বিগত সরকারের ফ্যাসিবাদী চর্চা অব্যাহত রেখেছেন।

এ সময় তিনি বলেন, ‘যাত্রী ভাড়া কমানো বা সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবহন খাতের সংকট নিরসনে প্রয়োজন ব্যাপক সংস্কার, আর এজন্য পরিবহন খাতের সংস্কারে কমিশন গঠন করা জরুরি।’

মোজাম্মেল হক বলেন, গত ১১ বছরে ২০ হাজার ৫৪৯টি ট্রাক, পিকআপ ওলরি; ২০ হাজার ১২৪টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৩০১টি বাসসহ ৮৮ হাজার ১২৭টি যানবাহন সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। জাতীয় মহাসড়কে ৩১.৭৬%, আঞ্চলিক মহাসড়কে ৩৭.৫৯% এবং সংযোগ সড়কে ২২.৫৪% দুর্ঘটনা ঘটেছে।

সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশের সময় তারা আওয়ামী লীগ সরকারের চাপের মুখে পড়েছেন বলেও উল্লেখ করেন মোজাম্মেল হক।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে সড়ক দুর্ঘটনার ভয়াবহ বাস্তবতা তুলে ধরায় তাদের বিরুদ্ধে মামলা, হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো