ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ৪:৪৯ বিকাল

Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেলে গাড়ির ধাক্কায় মাহমুদুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের গোলাই করা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুর রহমান (২৮) যশোরের চৌগাছা থানার মডেল পাড়া গ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে। তিনি ফেনীর সোনাগাজী থানার এসিআই কোম্পানির মার্কেটিং অফিসার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান শনিবার কুমিল্লা থেকে মোটরসাইকেল করে ফেনী সোনাগাজীর উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৌদ্দগ্রাম আল করা ইউনিয়ন গোলাই করা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক মহরম আলী জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো