ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গোপালগঞ্জে প্রাইভেটকারচাপায় ভ্যানচালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ২:০৬ বিকাল

Link Copied!

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের ৩ জন। রবিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিকরুল (২০ অক্টোবর) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের সামাদ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই এ কে এম হাসানুজ্জামান জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেটকার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ভ্যানচালক জিকরুল ও প্রাইভেটকারের ৩ যাত্রী আহত হয়।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জিকরুলকে মৃত ঘোষণা করেন।

আবেদনের প্রেক্ষিতে জিকরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারটিকে আটক করা হলেও চালক পালিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো