ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৪, ১০:৫৭ সকাল

Link Copied!

ড্রাম ট্রাকচাপায় ব্র্যাক ব্যাংকের নাটোর শাখার ব্যবস্থাপক সুমন আহমেদ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী রিশাসহ (২২) আরও পাঁচজন। শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাটোর শহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আহমেদ (৩২) ব্র্যাক ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক এবং তিনি নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯টার দিকে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্বাধীনতা চত্বর এলাকায় মোটরসাইকেল, রিকশা ও সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা সুমন ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটির চালক সজীবকে আটক করেছে পুলিশ।

সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো