ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাড়ে ৫ বছরে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় ৩৫৩৮৪ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অক্টোবর ২০২৪, ৪:৪৪ বিকাল

Link Copied!

গত সাড়ে পাঁচ বছরে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৮৭ হাজার ৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সারা দেশে মোট ৩২ হাজার ৭৩৩টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় ৩৫ হাজার ৩৮৪ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন। নিহতদের মধ্যে ৫ হাজার ১০৩ জন নারী (১৪ দশমিক ৪২ শতাংশ) এবং ৪ হাজার ৭৮৫ জন শিশু (১৩ দশমিক ৫২ শতাংশ)।

মোটরসাইকেল দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক হতাহত হয়েছেন। ১১ হাজার ৬৬৯ টি দুর্ঘটনায় ১১ হাজার ৫৯৩ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৭৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৫ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া ৮ হাজার ৩৫৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ৬২ শতাংশ। দুর্ঘটনায় চালক ও সহকারীর মৃত্যু হয়েছে ৫ হজার ২৬১ জনের। যা নিহতদের ১৪ দশমিক ৮৬ শতাংশ।

এই সময়ের মধ্যে ৫৮৭টি নৌ-দুর্ঘটনায় ১ হাজার ২১ জন নিহত, ৫৮২ জন আহত এবং ৩৬৯ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১ হাজার ২২৮টি রেল দুর্ঘটনায় ১ হাজার ৪০৩ জন নিহত ও ১ হাজার ২৬৯ জন আহত হয়েছেন।

দেশের নয়টি জাতীয় সংবাদপত্র, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আরএসএফের প্রতিবেদনে দেশটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

সড়কের ধরন অনুযায়ী দুর্ঘটনার পরিসংখ্যানে দেখা যায়, ৩৬ দশমিক ৪৮ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৫ দশমিক ৭৩ শতাংশ আঞ্চলিক সড়কে, ১৫ দশমিক ৪৬ শতাংশ গ্রামীণ সড়কে, ১২ দশমিক ১৪ শতাংশ শহরাঞ্চলে সংঘটিত হয়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ১১ হাজার ৫৯৩ জন (৩২ দশমিক ৭৬ শতাংশ) মোটরসাইকেল আরোহী, ১ হাজার ৯১৫ জন (৫ দশমিক ৪১ শতাংশ) বাসযাত্রী, ২ হাজার ৫১১ (৭ দশমিক ০৯ শতাংশ) পণ্যবাহী যানবাহনের (ট্রাক, পিকআপ) যাত্রী এবং ১ হাজার ৫৪৪ (৪ দশমিক ৩৬ শতাংশ) ব্যক্তিগত যানবাহনের (কার, মাইক্রোবাস) যাত্রী ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি ২৪ দশমিক ৯৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, সর্বনিম্ন ৬ দশমিক ২৯ শতাংশ সিলেট বিভাগে।

এই উদ্বেগজনক পরিসংখ্যান বাংলাদেশের সড়কে উচ্চ মৃত্যুর সংখ্যা হ্রাস করার জন্য শক্তিশালী সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং কঠোর আইন প্রয়োগের জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো