ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চট্টগ্রামে ট্রাকচাপায় শিশুসহ ৪ জনের মৃত্যু, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অক্টোবর ২০২৪, ১০:৫৫ সকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৫ অক্টোবর) খইয়াছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজল রেখা, নুরজাহান, শিরিনা ও ৭ মাস বয়সি শিশু নিহাত।

স্বজনরা জানান, সীতাকুণ্ডে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নিহতরা খইয়াছড়া এলাকার একটি অটোরিকশায় উঠছিলেন। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন আহত হয়।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মিরসরাইয়ে খইয়াছড়ায় অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো