ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৪, ৩:৩০ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতার শিল্প এলাকায় চারটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছিলেন তাদের সবাই মারা গেছেন। সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার এম কুমারাসন।

তিনি জানান, গত পাঁচ দিন ধরে স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ১২টা ৫০ মিনিটে মারা যান ২১ বছর বয়সি সালাম ওরফে আকাশ নামের ওই বাংলাদেশি।

মৃত আকাশ মুন্সীগঞ্জ জেলার রামজানবেগ থানার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মহিউদ্দিনের ছেলে।

১০ অক্টোবর জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ দুই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের একজনের নাম জব্বার আলী এবং অপরজন আবু তাহের। উভয় জনের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আর গতকাল সবশেষ দগ্ধ বাংলাদেশির মৃত্যু হয়। বর্তমানে তিনটি মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গত শনিবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ের প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান জানিয়েছেন, দূতাবাসের পক্ষ থেকে মৃতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে।

মৃতদেহ তিনটি খুব শিগগিরই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। জাহিদুর রহমান জানান, মৃত ও আহত শ্রমিকদের কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’ এর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বাংলাদেশ হাইকমিশনের একটি দল হতাহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে সব রকমের সহযোগিতা ও তথ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক