ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অক্টোবর ২০২৪, ৪:১২ বিকাল

Link Copied!

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে জিদান (২২) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন পাকিস্তানি শ্রমিক। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার মেলাকার বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে এ ঘটনা ঘটে।

কুয়ালালামপুর থেকে এএফপি জানিয়েছে, মেলাকার সহকারী পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানান, নির্মাণাধীন ভবনটি ধসে পড়ার সময় সেখানে তিনজন শ্রমিক কাজ করছিলেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান জিদান। রাত ১০টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে জিদানের মরদেহ উদ্ধার করা হয়।

আহত অবস্থায় উদ্ধার করা হয় পাকিস্তানি শ্রমিক জুবায়ের আহমেদ (৩২) ও আব্বাস গুলমকে (৪৯)।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক