ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

মালয়েশিয়ায় এক দিনে ২২২ বাংলাদেশি আটক

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৪ বিকাল

Link Copied!

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশি ছাড়াও ৫ জন চীনা ও ১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

গত (৬ সেপ্টেম্বর) শুক্রবার কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন বলেন, কেদাহ অভিবাসন বিভাগ ‘নিয়োগকর্তা পরিবর্তন’ সেবা প্রদানকারী কর্মসংস্থান সংস্থাগুলোর সেবা ব্যবহার করে এমন একটি সমন্বিত অভিযানে মোট ২২৮ জনকে সফলভাবে আটক করে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কেদাহ’র এনফোর্সমেন্ট ডিভিশনের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং অ্যান্টি ট্রাফিকিং ইন পার্সনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব পার্সনস অ্যাক্ট ২০০৭-এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।

বিদেশিদের কর্মসংস্থান সংস্থাগুলো বেছে নেয়ার ক্ষেত্রে যাতে আরও সতর্কতা অবলম্বন এবং জালিয়াতির বিষয়টি এড়াতে পারে সেজন্য মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানায় বিভাগটি।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক