ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

৭ দেশে আবার সচল প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৫, ১০:৫০ সকাল

Link Copied!

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে বন্ধ থাকা ভোটার নিবন্ধন কার্যক্রম আজ শনিবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে পুনরায় চালু হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অ্যাপটির মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন পুনরায় চালু করা হবে। প্রবাসীদের অনুরোধ করে তিনি বলেন, “ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের বা নিকটস্থ কোনও প্রতিষ্ঠান/ভবনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।”

এর আগে ঠিকানা ইনপুট ভুলের কারণে বৃহস্পতিবার নিবন্ধন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, অনেক প্রবাসী ইংরেজিতে বা পূর্ণ পোস্ট কোডসহ সম্পূর্ণ ঠিকানা প্রদান করছেন না। ম্যান্ডেটরি ফিল্ডেও ভুল তথ্য জমা পড়ায় ব্যালট পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

তারা বলেন, “এ কারণে নিবন্ধন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে সঠিক তথ্য পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার ছুটির দিনে প্রবাসীরা যাতে নিবন্ধন করতে পারেন, এজন্যই দ্রুত অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের জন্য অ্যাপে ঠিকানা পুনঃযাচাই ও সংশোধনের সুবিধা যুক্ত করা হবে।

নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ২১ দিনের সময় যথেষ্ট। নিবন্ধন চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইসির তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১১টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে ৭৭ হাজার ৯৭৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতিহাসে প্রথমবার বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সঠিক নিবন্ধনের পর সংশ্লিষ্ট প্রবাসীর ব্যালট ডাকযোগে পাঠানো হবে-যা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত