ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ সকাল

Link Copied!

পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটির সরকার। পহেলা ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে।

গত বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগেই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজযাত্রীর ভিড় ও নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৪টি দেশের নাগরিকদের এক বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ ১৪টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ ৩০ দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ এবং ওমরাহ ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

তালিকায় দেশগুলো হলো- বাংলাদেশ, আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার।

হজের কার্যক্রম শেষ হলে এ সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তারা বলেন, হজের কারণে হয়তো সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। হজের কার্যক্রম শেষ হলে এ সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে।

মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। গত বছর, ২০২৪ সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় বারো’শ হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস