ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১১ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ হাজার!

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৩ বিকাল

Link Copied!

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ও যানজট এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। গত ১১ বছরে ৬২ হাজারের বেশি দুর্ঘটনায় ৮৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন। শুধুমাত্র মানবিক ক্ষতি নয়, যানজটের কারণে দেশের অর্থনৈতিক ক্ষতিও ভয়াবহ-রাজধানীতে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা, জ্বালানি অপচয় প্রায় ১১ হাজার কোটি টাকা। এই সংকট নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। তাই উন্নত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনের কার্যকর পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ (১৩ সেপ্টেম্বর) শনিবার সকালে নগরীর ঢাকা রিপোটার্স ইউনিটিতে যাত্রী অধিকার দিবসের আলোচনা সভায় সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী তুলে ধরেন।

তিনি বলেন, যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, গত ১১ বছরে ৬২৬১৯ টি সড়ক দুর্ঘটনায় ৮৬৬৯০ জন নিহত, ১৫৩২৫৭ জন আহত হয়েছে। বিশ্বব্যাংকের হিসেবে অসহনীয় যানজটে প্রতিদিন কেবল রাজধানীতে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যার আর্থিক ক্ষতি ৯৮ হাজার কোটি টাকা। জ্বালানি অপচয় প্রায় ১১ হাজার কোটি টাকার।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ যানজটে সময় ও আর্থিক ক্ষতি হিসেবে আসলেও শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত ক্ষতি কয়েকগুণ বেশি। দীর্ঘক্ষণ যানজটে পড়ে নাগরিকদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ও উদ্বেগ বাড়ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। উচ্চ রক্তচাপ, ফুসফুস ক্যান্সার, শ্বাসকষ্ট, কিডনি, হৃদযন্ত্র ও প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। রাজধানীতে যানজটের তীব্রতা দিন দিন প্রকট হচ্ছে। মারাত্মকভাবে শব্দ ও বায়ুদূষণও হচ্ছে। এতে যাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। নিয়মিত যানজটের বিরক্তি থেকে মানুষের সংসার ভাঙার ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ। শিশুদের বুদ্ধিমত্তা বিকাশ এবং স্নায়বিক ক্ষতির অন্যতম কারণও অতিরিক্ত যানজট বলে মনে করেন তারা। বর্তমানে টিনএজদের বিপদগামীতা যানজট ও বেকারত্বের কারণ বলে মনে করেন অনেকেই।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা, যানজট ও বিশৃঙ্খলা রোধে ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইন প্রণয়নে যাত্রী ও নাগরিক সমাজের মতামত উপেক্ষা করায় এসব সমস্যার সমাধান দিতে পারেনি। উন্নত গণপরিবহনের অভাবে দেশে রাইড শেয়ারিং মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিক্সার মতো ছোট ছোট যানবাহন দেশের প্রধান বাহনে পরিনত হয়েছে। ৫৬ শতাংশ মানুষ বাধ্য হয়ে প্রাইভেট পরিবহন ব্যবহার করছে। বিগত সরকারের পরিবহনে দুর্নীতি ও ভুলনীতির ফলে যানজট এখন নগর, বন্দর পেরিয়ে গ্রামেগঞ্জে ও সম্প্রসারিত হয়েছে। হাজারো ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সড়ক সেক্টরে সংস্কারের কোন কার্যক্রম হাতে নেয়নি। এহেন পরিস্থিতিতে সড়কে প্রতিবছর হাজার হাজার মানুষের প্রাণহানী বন্ধ করা ও যানজটের ভোগান্তি লাঘবের কৌশল থেকে স্ব স্ব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অর্ন্তভুক্ত করার দাবী জানান তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সংগঠনের সাবেক চেয়ারম্যান শরিফ রফিকুজ্জামান, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য

Give Police Limited Power to Fine Smokers on Public Transport