ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মে ২০২৬, ১২:৩০ বিকাল

Link Copied!

হান্টাভাইরাসে আক্রান্ত একটি ডাচ প্রমোদতরীতে থাকা মার্কিন যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটের ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সতর্কবার্তার পর এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

শুক্রবার (৮ মে) এএফপি’র বরাতে জানা যায়, মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, আক্রান্ত জাহাজটির আমেরিকান যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় স্পেন সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় চলছে।

মুখপাত্র আরও জানান, জাহাজে থাকা মার্কিন নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে এবং স্পেনের তেনেরিফে পৌঁছানোর পর কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব যাত্রী আগেই জাহাজ ত্যাগ করেছেন, তাদের খুঁজে বের করতে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ কাজ করছে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্তের চেষ্টা চলছে।

ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচজন হান্টাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। সংস্থাটি বলছে, এটি নতুন কোনো বৈশ্বিক মহামারির ইঙ্গিত নয়, কারণ ভাইরাসটি সাধারণত ঘনিষ্ঠ সংস্পর্শে ছড়ায়। তবে ইনকিউবেশন পিরিয়ড ছয় সপ্তাহ পর্যন্ত হওয়ায় আরও সংক্রমণ শনাক্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এমভি হন্ডিয়াস নামের বিলাসবহুল ওই প্রমোদতরী গত মাসে আর্জেন্টিনা থেকে আটলান্টিক পাড়ি দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে ভাইরাস ছড়িয়ে পড়ায় একাধিক যাত্রী আক্রান্ত হন এবং তিনজনের মৃত্যু হয়।

বর্তমানে জাহাজটি পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের দিকে অগ্রসর হচ্ছে। এতে প্রায় ১৫০ জন যাত্রী রয়েছেন, যার মধ্যে ১৭ জন আমেরিকান নাগরিক।

এদিকে জাহাজটির ক্যানারি দ্বীপে ভিড়ানোর পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্পেন সরকারের সিদ্ধান্তে ভিন্নমত দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access