ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সজলের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৪, ৩:১৮ বিকাল

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে সজল সরকার (৩০) নামে অটোরিকশার এক যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে অজ্ঞাত গাড়ি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা ওই যাত্রী নিহত হন বলে জানা গেছে।

নিহত সজল উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে।

এই ঘটনায় সাইদুল (২৪) ও চান্দু মিয়া (১৭) নামের আরও ২ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. মাহমুদুল হক জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মাধবপুরে যাওয়ার পথে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এলে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সজল সরকার নিহত হয়। তার মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো