ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

স্লোভাকিয়ায় পূর্বাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে আহত ৮০

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ২:৪৯ বিকাল

Link Copied!

ইউরোপের দেশ স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে দ্রুগামী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিতিৎসকরা। দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনায় একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ ও পুলিশের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে রয়টার্স।

তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলেছে, স্লোভাকিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর কোসিচ থেকে প্রায় ৫৫ কিলোমিটার পশ্চিমের জাব্লোনোভ নাদ টুরনৌ গ্রামের কাছে একটি সুড়ঙ্গের সামনে ওই দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে।

দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ বলেছে, আহতদের মধ্যে ১০ জন গুরুতর, ১৬ জন মাঝারি থেকে গুরুতর ও ৫০ জন হালকা আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করা দেশটির পুলিশের এক ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনচ্যুত একটি লোকোমোটিভ ও একটি বগি পাহাড়ের ঢালে উল্টে পড়ে আছে।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টার পরপরই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, দুর্ঘটনার কবলে পড়া দুই ট্রেনে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।

স্লোভাক রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, ট্রেন দুটি এমন স্থানে সংঘর্ষের শিকার হয়েছে, যেখানে মুখোমুখি দুটি রেললাইন অতিক্রম করে একটি লাইনে মিশে গেছে।

এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র