ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ এপ্রিল ২০২৫, ৫:১৬ বিকাল

Link Copied!

ঈদের দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। আগের বছরের তুলনায় এবার স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে সবার ঈদযাত্রা কেটেছে। ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সবচেয়ে বড় অংশ আজ থেকে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যেই ঢাকায় ফিরেছেন বেসরকারি চাকরিজীবীদের একটা অংশ। তবে এখনও ঢাকা অনেকটাই খালি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে যান চলাচল বাড়লেও বড় ধরনের যানজট তৈরি হচ্ছে না। খোলেনি সব দোকানপাট।

উত্তরাঞ্চল থেকে ঢাকার প্রবেশ পথ গাবতলি বাস টার্মিনাল। শুক্রবার (৪ এপ্রিল) এই টার্নিমাল ঘুরে দেখা যায়, বাস টার্মিনালে চিরচেনা সেই ভিড় নেই। বিভিন্ন অঞ্চল থেকে আসা বাস থেকে যাত্রীরা স্বাভাবিকভাবে নামছে। কারো কোনো অভিযোগ নেই। বাসের ট্রিপ শেষে অলস সময় পার করছে পরিবহন শ্রমিকরা।

দিনাজপুর থেকে আসা একজন যাত্রী বলেন, ঈদের আগেই ফিরতি টিকিট কাটা ছিল। কোনো ভোগান্তি ছাড়াই আজ ঢাকা আসলাম। আগামীকাল থেকে আমার অফিস। ভেবেছিলাম ঢাকা আসতে রাত হয়ে যাবে কিন্তু রাস্তাঘাটে কোনো যানজট ছিল না তাই আগেই পৌঁছালাম।

রাজশাহী থেকে আসা এক জন যাত্রী বলেন, এবারের ঈদযাত্রা গত ১০ বছরের চেয়ে ভালো। কোনো ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া দিতে হয়নি। বাস সময়মতো ছেড়েছে। বাসের ভিতরেও সিটের অতিরিক্ত কোনো যাত্রী ছিল না। সব মিলিয়ে এমন ঈদযাত্রা আগে কখনোই ছিল না।

দূরপাল্লার বাসে যাত্রী থাকলেও ঢাকার অভ্যন্তরীণ গণপরিবহনে সেভাবে যাত্রী নেই। ঈদের ছুটিতে বাড়িতে না যাওয়া বিভিন্ন গণপরিবহন স্টাফদের মন বেজার। উত্তরা, এয়ারপোর্ট, মিরপুর, গাবতলি, নবীনগর ও চন্দ্রা রুটের বাসে সেভাবে যাত্রী নেই। এছাড়া সিএনজি ও রিক্সা ফাঁকা ঘুরতে দেখা যাচ্ছে।

গাবতলি থেকে এয়ারপোর্ট রুটের বাস চালক আজিজুল হক বলেন, ঈদের দিন থেকে আজ পর্যন্ত গাড়ির জমা ঠিকমতো দিতে পারিনি। যেমনটা আশা করেছিলাম তার অর্ধেক ভাড়া হয়েছে। অনেক ট্রিপ হয়েছে; কোনো রকম তেলের টাকা উঠেছে। এভাবে গাড়ি চালালে নিজের পেটও চলবে না। মালিককে আর কি টাকা দিব।

মিরপুর-১০ এ সিএনজি চালক রহমান আলী তিনি বলেন, ঈদে বাড়ি যাওয়া হয়নি। তাই ঈদের দিন থেকে রাস্তায়ই আছি। তবে ভাড়া হচ্ছে না। আজ এই দুপুর পর্যন্ত মাত্র ২টা ভাড়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো