ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

সৌদিতে মার্কিন নিরাপত্তা ঝুঁকি বাড়ল, কর্মকর্তাদের প্রত্যাহারের নির্দেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৬, ২:৫০ বিকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র সৌদি আরবে নিজের দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মকর্তাদের, কর্মকর্তা ও কর্মীদের পরিবারকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে।

রোববার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘটার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে।

সাধারণ মার্কিন নাগরিকদেরও সৌদিতে ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ভ্রমণকারীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিধিনিষেধ বিষয়ে সতর্ক থাকতে হবে।

পটভূমি হিসেবে বলা যায়, ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত সংলাপ ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চললেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পরের দিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী দিয়ে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। সঙ্গে তাল মিলিয়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত এক সপ্তাহে সৌদি আরবে মার্কিন ঘাঁটি, দূতাবাস ও তেলের স্থাপনায় একাধিক হামলার ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম