ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটজুড়ে রেল অবরোধের হুমকি

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অক্টোবর ২০২৫, ২:২৫ বিকাল

Link Copied!

সিলেট বিভাগের রেলপথ ও রেলসেবা উন্নয়নের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক ভেঙে গেছে। আন্দোলনকারীরা রেলওয়ের আশ্বাস প্রত্যাখ্যান করে আগামী ১ নভেম্বর সিলেটজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রেলওয়ের জিআরএম মহিউদ্দিন আরিফসহ তিন সদস্যের প্রতিনিধি দল ও আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীদের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, রেল কর্মকর্তারা ৮ দফা দাবির বিষয়ে কোনো বাস্তব পদক্ষেপ না নিয়ে কেবল আশ্বাস দেন। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা বৈঠক থেকে বের হয়ে আসেন। পরে তারা কুলাউড়া স্টেশন প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দিলে রেলওয়ের পক্ষ থেকে ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। তবে সেই আশ্বাস বাস্তবে না আসায় আন্দোলনকারীরা নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন।

আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আন্দোলনকারীদের ঘোষণায় বলা হয়, ৩১ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর সিলেটজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি