ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ নভেম্বর ২০২৪, ৩:০০ বিকাল

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে‌ছেন আ‌রও একজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে বেলকুচি থানাধীন সুবর্ণ সাড়া এমপি রোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতের নাম লিটন মিয়া (৩৪)। তিনি শরীয়তপুর জেলার চন্দন সাহা গ্রামের মো. সোহরাব আলী সরদারের ছে‌লে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি বেলকুচি মুকুন্দগাতি বাজারে পৌঁছলে অজ্ঞাতনামা এক‌টি গাড়ি পিছন থে‌কে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ড্রাইভার লিটন মারা যান। এছাড়া সুমন মিয়া নামে একজন গুরুতর আহত হন। খবর পেয়ে আহত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে বেলকু‌চি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে বেলকুচি থানার এসআই মো. সায়মন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করা হয়। নিহতের মরদেহ ও গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো