ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৮ সকাল

Link Copied!

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ সংশোধনের দাবিতে রাজপথে নেমেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সোমবারের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়ে তারা মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর ব্যস্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এতে থমকে গেছে ওই এলাকায় চলাচলকারী যানবাহন, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

সরেজমিনে সকাল ১১টার দিকে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে নীলক্ষেত, শাহবাগ, ধানমন্ডি-কলাবাগন ও অন্যান্য রুট থেকে আসা যানবাহন আটকে আছে। যানবাহনের লম্বা সারিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভ্যাপসা গরম আর যানজটে নাকাল হয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

মৌমিতা বাসের যাত্রী শারমিন নাহার বলেন, “প্রায়ই এমন অবরোধ হয়। আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া কিছুই না। ৩০ মিনিট ধরে বসে আছি। একে তো গরম, তার ওপর জ্যামে বসে থাকা-জানি না কতক্ষণ বসে থাকতে হবে।”

আরেক যাত্রী দিবারুল আলম বলেন, “অফিসে যাচ্ছিলাম, এখন গাড়িসহ আটকা পড়েছি। এগুলো ভোগান্তি। কিছু হলেই শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে কষ্ট দেয়। এগুলোর শেষ কোথায়!”

ডি-লিংক বাসের চালক সুমন বলেন, “হঠাৎ ছাত্ররা রাস্তা বন্ধ করে দিছে। যাওয়ার উপায় নাই, তাই বসে আছি।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্ত হয়ে যাবে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য ধ্বংস হবে। এ কারণে তারা আইন সংশোধনের দাবিতে রাজপথে নেমেছেন।

এদিকে অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড় থেকে শাহবাগ, নীলক্ষেত, ধানমন্ডি ও মিরপুরমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র