ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনা রোধে ‘পথচারী সচেতনতা কার্যক্রম’

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৪, ১:১১ বিকাল

Link Copied!

ফুটপাত, ফুটওভার ব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করতে ‘পথচারী সচেতনতা কার্যক্রম’ পরিচালনা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) উত্তরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় স্টপেজ ছাড়া বাস থেকে নামা ও বাসে ওঠাকে নিরুৎসাহিত করা হয়। এছাড়া ফুটপাত দিয়ে হাঁটার সময় মোবাইলফোন ব্যবহার না করতে অনুরোধ করা হয়। পথচারী ছাড়াও, রিকশা, অটোরিকশা ও বাইকচালকেরা এই প্রচারণাকে স্বাগত জানিয়েছেন।

প্রায় ৭০০ জন ট্রান্সপোর্ট প্রফেশনাল (সিভিল ইঞ্জিনিয়ার, আরবান প্ল্যানার, আর্কিটেক্ট, রোড সেফটি ইন্সট্রাক্টর ইত্যাদি) এর সমন্বয়ে গঠিত ট্রান্সপোর্ট প্রফেশনাল ফোরামস, ইন বাংলাদেশ সরকারি ছুটির দিনে সচেতনতায় নামে।

গাড়ি/বাস/অটোরিকশাচালকদের অসতর্কতা রোধে ফোরামের সদস্যরা উত্তরা আজমপুর থেকে দিয়াবাড়ি পর্যন্ত কয়েকটি ক্রিটিক্যাল পয়েন্টে অবস্থান নিয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

সংগঠনটি মাত্র দুইমাস আগে যাত্রা শুরু করেছে এবং দেশের পরিবহন খাতে বিপ্লব আনয়নে তাদের বড় মাত্রার কিছু লক্ষ্য আছে বলে সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়।

প্রচারণায় সড়ক ও জনপথ অধিদপ্তর এবং মেট্রোরেল কোম্পানির সরকারি প্রকৌশলী ছাড়াও বেসরকারি কয়েকজন প্রকৌশলী ও পরিবহন খাতের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফোরামে অনেক বাংলাদেশি গবেষক (যারা দেশে ও প্রবাসে কর্মরত) অনলাইনে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং সবাই মিলে সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের সংস্কার আনয়নে নীরবে কাজ করছেন বলে জানা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো