ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৫, ২:০২ বিকাল

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালের আইসিইউতে ডিপ কোমায় থাকা অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে নিজের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যান ওই শিক্ষক। পথে নগরীর চন্দ্রীমা থানাধীন বারোরাস্তার মোড়ে বাইকের চাকা স্লিপ করে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেষবারের মতো শিক্ষক শিক্ষার্থীরা অধ্যাপক পুরনজিতকে বাংলা বিভাগের সামনে বিদায় জানান। তার শেষকৃত্য খুলনায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, আমরা এক তরুণ শিক্ষককে হারালাম। যিনি ছাত্রবান্ধব ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে থাকব।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো