ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মার্চ ২০২৫, ২:১৪ বিকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন৷ রোববার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷

স্থানীয় বাসিন্দা ইমাম হোসাইন ইমু বলেন, সকালে কাজে যাওয়ার সময় মহাসড়কের পূর্বপাশে একজন মহিলার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। শরীর থেকে মাথা ছিন্নভিন্ন হয়ে গেছে৷ মনে হচ্ছে দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়েছে৷ বেশভূষায় অনেকটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে৷ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়৷

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর জানান, পুলিশ একজন মানসিক ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। মাথায় একেবারে থেতলে গেছে৷

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, নামপরিচয়হীন এক নারী সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে৷ অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়৷ ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে৷

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো