ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় নারী পোশাককর্মী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৫, ১০:৩৪ সকাল

Link Copied!

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) ইফতারের পর এই দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাককর্মীর নাম সাবিনা।

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এলাকাবাসী জানায়, সোমবার ইফতারের ছুটির পর গোল্ডেন রিফিট কারখানার ওই নারী শ্রমিক কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময়ে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনায় নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উত্তেজিত শ্রমিকরা দেড় ঘণ্টা ধরে ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এর আগে কারখানার শ্রমিক ও কিছু দুষ্কৃতকারী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে তিনজন আহত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো