ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় এক্সকাভেটরের ড্রাইভার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ সকাল

Link Copied!

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক্সকাভেটরের ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিনের নিচে চাপা পড়া একজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রানীরবন্দর চিরিরবন্দর রোড়ের হাইছো মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত এক্সকেভেটর ড্রাইভার টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল রানা(২৬)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রানীরবন্দর থেকে ট্রাক্টরে করে একটি এক্সকেভেটর মেশিন নিয়ে চিরিরবন্দর উপজেলার দিকে যাওয়ার সময় ঘুঘুরাতলী হাইছো মিলের সামনে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায় ট্রাক্টর ও এক্সকেভেটর ড্রাইভার। তখন ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিনের নিচে চাপা পড়ে নিহত হন এক্সকেভেটর ড্রাইভার। এ ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিনের নিচে চাপা পড়া ট্রাক্টর ড্রাইভারকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগে চিরিরবন্দর-রানীরবন্দর আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় একটি ট্রাক্টর ও এক্সকেভেটর রাস্তা থেকে উল্টে পড়ে যায়। ট্রাক্টর ও এক্সকেভেটর ড্রাইভার চাপা পড়ে তাদের গাড়ির নিচে। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে রাত ১০টার দিকে ট্রাক্টর চালককে জীবিত এবং এক্সকেভেটর চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো