ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৫, ৪:১১ বিকাল

Link Copied!

মাদারীপুরে শ্রবণ বধির প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মাদারীপুর জেলা শ্রবণ প্রতিবন্ধী সংস্থার ও জাতীয় ঐক্য পরিষদের আয়োজনে এতে অংশ নেয় অর্ধশত প্রতিবন্ধী।

এ সময় তারা বলেন, শ্রবণ বধিররা কারো কোনো বোঝা হয়ে থাকতে চায় না। সমাজে অন্য মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চায়। এজন্য শ্রবণ বধির প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান, মৌলিক অধিকার নিশ্চিতসহ ৭ দফা বাস্তবায়ন করা দরকার। দ্রুত এই দাবি মানতে সরকারের কাছে আহবান জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা শ্রবণ প্রতিবন্ধী সংস্থার ও জাতীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমিত হাসান, প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক অলিউল খান, সদস্য সচিব রাজীব মাতুব্বর, লিটন খানসহ অনেকেই।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম