ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শৈলকূপায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুন ২০২৫, ১:১০ বিকাল

Link Copied!

ঝিনাইদহের শৈলকূপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম (১৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (৭ জুন) রাত নয়টার দিকে শৈলকূপা উপজেলার যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

আহতরা হলেন- হরিনাকুন্ডু উপজেলা পুরাহাটি গ্রামের আহাতাব মন্ডলের ছেলে মারুফ (১৫), লাভলু মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২৪) ও একই গ্রামের রিংকু (১৮), জাহিদুল ইসলামের ছেলে সাগর (১৫) ও শুকুর আলীর ছেলে গিয়াসউদ্দিন।

স্থানীয় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, রাত নয়টার দিকে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে তিনজন ও অপর মোটর সাইকেলে চারজন আরোহী ছিলেন। শৈলকূপা উপজেলার যাদবপুর গ্রামে পৌঁছলে মোটরসাইকেল দুটি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তামিম হোসেন মারা যান।

এসআই আমরুল ইসলাম বলেন, গুরুতর আহতদের ঝিনাইদহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো