ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অক্টোবর ২০২৪, ১০:২৬ সকাল

Link Copied!

শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে হাসি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার শিশুসন্তানসহ তিনজন আহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে শেরপুর-বনগা সড়কে শহরের নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হাসি বেগম (৩৫) ঝিনাইগাতী উপজেলার দরি কালিনগর গ্রামের কৃষক মোখলেছুর রহমানের স্ত্রী।

আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্বামী মোখলেছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য দুইজন শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল ইসলাম বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় তার পেছনে বসে থাকা স্ত্রী ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়লে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা গুরুতর আহত দুই মোটরসাইকেল চালক ও শিশুকন্যাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আহত মোখলেছুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো