ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শিবচরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ সকাল

Link Copied!

মাদারীপুরের শিবচরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম।

নিহতের নাম কালু সরদার দেবাশিষ (৩৫)। তিনি শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামের রমেশ সরদারের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে মোটরসাইকেল নিয়ে শিবচরের দিকে যাচ্ছিলেন কালু সরদার দেবাশিষ। এ সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি মো. জহুরুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক শনাক্তে কাজ চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র