ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লেবানন থেকে ফিরেছেন আরও ৪৭ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৫, ৪:৫৫ বিকাল

Link Copied!

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে শ‌নিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় তারা দেশে পৌঁছান।

জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই ৪৭ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

দেশে ফিরে আসা অসহায় এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।

সরকারের উদ্যোগে এ পর্যন্ত লেবানন থেকে ১৮টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

লেবাননের চলমান সংঘাতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকার জানিয়েছে, লেবাননে থাকা প্রত্যেক ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া যারা দেশে ফিরতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস