ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ নভেম্বর ২০২৪, ৯:০৮ বিকাল

Link Copied!

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইনস এর ইকে-৫৮৪ ফ্লাইটে তারা দেশে ফেরত এসেছেন। এদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং ছয়জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে দেশে ফিরে এসেছেন। এখন পর্যন্ত এগারোটি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৮২ জনকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইট যোগে ২১ নভেম্বর দেশে ফিরেছেন। এদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং ছয়জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে দেশে ফিরে এসেছেন।

উল্লেখ্য, ৭৬ জন বাংলাদেশি বাংলাদেশ দূতাবাস বৈরুতে রেজিষ্ট্রেশন করেছেন এবং বাকি ছয়জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) রেজিস্ট্রেশন করেছেন। দেশে ফিরে আসা এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দরে এসব বাংলাদেশী নাগরিকের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

এখন পর্যন্ত এগারোটি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তবে একজন বাংলাদেশির বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যে সব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি