ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিসবন দূতাবাসে অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ, ভোগান্তিতে প্রবাসীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুলাই ২০২৪, ১০:৪৪ সকাল

Link Copied!

নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। প্রবাসীদের অভিযোগ দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতাসহ দূতাবাস সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কেনা নিজস্ব চ্যান্সারিতে সুবিশাল পরিসরে সেবা কার্যক্রম শুরু করে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস। কনস্যুলার সেবাসহ বিভিন্ন কাজে প্রতিদিন লিসবনের এই মিশনে আসেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি।

এ ছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ ছাড়াও ভিসা বা অন্যান্য ইস্যুতে দূতাবাসে আসেন পর্তুগিজ নাগরিকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

তবে দূতাবাসের ভেতরে নোংরা পরিবেশ ও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ দূতাবাসে ওয়েটিং রুমের মেঝেতে ধুলার স্তর। দেখেই আঁচ করা যায় ধোঁয়া মোছা হয়নি দীর্ঘদিন।

দূতাবাসের টয়লেটের চিত্র আরও খারাপ। দীর্ঘ সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করায় অনেকটা ব্যবহার অনুপযোগী দূতাবাসে আসা সেবা প্রত্যাশীদের জন্য নির্দিষ্ট টয়লেট। ফলে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে তাদের যেতে হয় আশেপাশের কোন স্থাপনায়।

পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগীরা। রয়েছে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও।

তবে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

লিসবনের বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত একজন কাউন্সেলর ও একজন তৃতীয় সচিবসহ মোট ১৪ জন কর্মকর্তা কর্মচারী কাজ করছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

সন্ধ্যা ৭টার মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

তিস্তার পানিতে তলিয়ে গেছে বাদামখেত, বীজ বিতরণে ক্ষুব্ধ কৃষকরা

প্রচণ্ড বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীর মতিঝিলে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৭৯১, নিখোঁজ হাজারো মানুষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রির মৃত্যু

বরিশালে তিন যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এক দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত