ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ১২৩ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুন ২০২৫, ১২:১৩ বিকাল

Link Copied!

লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ১২৩ জন বাংলাদেশি অভিবাসীকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে বুধবার (১৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

ফ্লাইটটি বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বুরাক এয়ার এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করছে।

অনিয়মিত অভিবাসী ও শারীরিকভাবে অসুস্থ ২৩ জন
ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ত্রিপলী ও আশপাশের এলাকায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জনের শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানানো হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিংবা বৈধ কাগজপত্র না থাকায় তাদের ফেরত পাঠানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এজন্য দূতাবাস থেকে নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা হয়।

দূতাবাস ও আইওএম-এর সমন্বিত উদ্যোগ
বাংলাদেশ দূতাবাস জানায়, এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় দূতাবাস এবং আইওএম ঘনিষ্ঠভাবে কাজ করেছে। দেশে ফেরার পর অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, অনিয়মিত অভিবাসীদের সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত