ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মার্চ ২০২৫, ১০:৩০ সকাল

Link Copied!

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদেশি, যারা অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার হয়েছিলেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর সোয়া চারটার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১৭৬ বালাদেশি।

গতকাল বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার তথ্য দিয়েছিল। দূতাবাস জানিয়েছিল, আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইট তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।

দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আইওএমের সহযোগিতায় দেশে পাঠিয়েছে। তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ১৮৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বিশেষ করে দূতাবাস থেকে গত জুলাই ২০২৩ থেকে অদ্যাবধি মোট ৪ হাজার ৪০৫ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত