ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ অগাস্ট ২০২৫, ১০:২৯ সকাল

Link Copied!

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অভিবাসন নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানিয়েছেন, দেশে ফেরার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। এরপর তারা নিজ নিজ জেলায় ফিরে যাবেন।

ফেরত আসা বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সহযোগিতায় এদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

সূত্র জানায়, ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা বারবার অপহরণ ও নির্যাতনের শিকার হন এবং শেষ পর্যন্ত ডিটেনশন সেন্টারে আটক হন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত