ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, অন্তত ৫০ অভিবাসী নিখোঁজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১০:৪৭ সকাল

Link Copied!

লিবিয়ার পূর্ব উপকূলের কাছে ভূমধ্যসাগরে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ৫০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ জুলাই) লিবিয়ার এল-বারদা দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। দ্বীপটি তবরুক শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এবং মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত।

দুটি নিরাপত্তা সূত্র জানায়, নৌকাটিতে প্রায় ৬০ জন অভিবাসী ছিলেন। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নৌকাটি ভোরে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের সবাই সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

এদিকে একই দিনে তবরুক উপকূলে পৃথক আরেকটি ঘটনায় চার অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। পাশাপাশি প্রায় দুই সপ্তাহ ধরে লিবিয়ার জলসীমায় ভাসতে থাকা একটি নৌকা থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, ওই নৌকায় মোট ২৮ জন অভিবাসী ছিলেন। দীর্ঘদিন সাগরে আটকে থাকা এবং চরম মানবিক সংকটের কারণে চারজনের মৃত্যু হয়েছে। জীবিতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত জুন মাসেও তবরুক উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রায় ২৬ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। সংঘাত, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতে সাব-সাহারা আফ্রিকার হাজারো মানুষ প্রতি বছর লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম

তিতাস নদীর তীর ভরাটের অভিযোগে এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, অন্তত ৫০ অভিবাসী নিখোঁজ

দুই দিন পর সাগর থেকে মিলল বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ

রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় নারীর মৃত্যু